শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫ সাইকেল চালানো সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়: অর্থমন্ত্রী তুরস্কের জনগণের সঙ্গে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকার আইনজীবী নাভি পিলাই ঢাকায় ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু আদর্শিক কর্মী হতে জ্ঞান, আমল ও চরিত্রে পরিপূর্ণতা জরুরি: জামায়াত নেতা দুষ্টু লোকের কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তারা সুবিধাবাদী: ববি হাজ্জাজ অব্যবস্থাপনায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে: জামায়াত নেতা রাজবাড়ীতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

রাজবাড়ীতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে দ্বিতীয় শ্রেণির নয় বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রিপন খান (৫১) নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

অভিযুক্ত রিপন খান সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জ্জোৎকোল গ্রামের মৃত সামসুদোহা খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে একা বের হয়। বাড়ি থেকে কিছু দূরে একটি ডিপ টিউবওয়েলের কাছে পৌঁছালে রিপন খান তার পথরোধ করেন। পরে চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে স্থানীয় কামরুজ্জামান খানের বাগানের একটি ঝোপে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(ঘ) ধারায় মামলা করেন।

এলাকাবাসী জানান, অভিযুক্ত রিপন খানের বিরুদ্ধে নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজবাড়ী সদর থানার তদন্ত কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025