শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫ সাইকেল চালানো সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়: অর্থমন্ত্রী তুরস্কের জনগণের সঙ্গে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকার আইনজীবী নাভি পিলাই ঢাকায় ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু আদর্শিক কর্মী হতে জ্ঞান, আমল ও চরিত্রে পরিপূর্ণতা জরুরি: জামায়াত নেতা দুষ্টু লোকের কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তারা সুবিধাবাদী: ববি হাজ্জাজ অব্যবস্থাপনায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে: জামায়াত নেতা রাজবাড়ীতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

অব্যবস্থাপনায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে: জামায়াত নেতা

সিটি করপোরেশনসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নির্বাচিত কাউন্সিলর না থাকায় জনগণের ভোগান্তি দেখারও কেউ নেই। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনগণকে যথাযথ সেবা দিতে সিটি করপোরেশনকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফইল্যাতলী বাজার ও আশপাশের এলাকায় জনসংযোগ ও মশক নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমির এবিএম সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ এবং পাহাড়তলী থানা জামায়াতের আমির মোহাম্মদ নুরুল আলম।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম শফিকুল মাওলা শোভন, অফিস সম্পাদক আবু রায়হান, শূরা ও কর্মপরিষদ সদস্য নাজমুল হক ও আবুল হাশেম চৌধুরী, এ ব্লক সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু সাঈদসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের নেতারা।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে ফইল্যাতলী বাজার ও হালিশহর এ ব্লকের বিভিন্ন গলিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025