সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সামরিক মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে সামরিক মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অব.) ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ রবিবার সকালে হযরত শাহজালাল (রহ.) দরগাহে ওসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সামরিক মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন।

পরে জেনারেল ওসমানীর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। 

শ্রদ্ধা নিবেদনের সময় সিলেট এরিয়ার সকলঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025