বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই :সংসদে ডা:শফিকুর রহমান স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ক্ষুদ্র অভ্যাস এড়িয়ে মানসিকভাবে সুস্থ থাকুন

‘বিন্দু বিন্দু বালুকণা, বিন্দু বিন্দু জল; গড়ে তোলে মহাদেশ, সাগর অতল!’ ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে অনেক সময় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসা অসম্ভব নয়। ব্যস্ততাপূর্ণ এই যুগে সকলেই নানাকাজে ব্যস্ত। ঘরে-বাইরে কাজের চাপে অনেক সময়, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে অনেকেই।

ব্যস্ততার মধ্যে থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা যায়। সুস্থতা বিশেষজ্ঞ প্রকৃতি পোদ্দার এবং মনোরোগ বিশেষজ্ঞ অসীমা রঞ্জন এই ব্যাপারে মন্তব্য করেছেন। যেসব পরিবর্তন কার্যকর হতে পারে বলে জানান-

শ্বাস-প্রশ্বাসের কৌশল নিয়ন্ত্রণ: দেহ ও মানসিক স্বাস্থ্যকে শিথিল করতে শ্বাস-প্রশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্যায়াম চর্চার মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণ করা যায়। আমাদের মস্তিষ্ক কতটা অক্সিজেন পাচ্ছে তা দ্বারা তার কার্যক্ষমতা প্রভাবিত হতে পারে। তাই, কাঠামোগত শ্বাস-প্রশ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

চিন্তা-ভাবনা নিয়ন্ত্রণ: মানুষের জীবনে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের চিন্তার প্রভাব থাকে। তবে অনেক সময় দেখা যায়, মানুষের মনে নেতিবাচক চিন্তাভাবনাগুলো গভীরভাবে প্রভাব বিস্তার করতে শুরু করে। এতে আত্মবিশ্বাস কমতে শুরু করে। নিজের সফলতার সীমানা মানুষ নিজেই পরিমাপ করতে ভুল করে। তাই, নিজের নেতিবাচক চিন্তাগুলো দূরে সরিয়ে দেওয়ার অভ্যাস গড়তে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025