বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই :সংসদে ডা:শফিকুর রহমান স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শিশুর জীবনধারা পরিবর্তনে বাবা-মায়ের ভূমিকা

সময়ের সাথে সাথে শিশুরা এক সময় বড় হয়। নির্দিষ্ট একটা বয়সে এলে সকল শিশুকেই একসময় শৃঙ্খলায় চলা শুরু করতে হয়। দুরন্তপনা, লুটোপুটি আর হাসি-খেলার জীবনে একটু একটু করে জায়গা করে দিতে হয় নতুন অভ্যাসের। বই পড়া, ছবি আঁকা, গুনতে শেখার মতো ছোট ছোট কাজ দিয়ে শুরু হয়। তবে কিছু বছরের মধ্যেই ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে জীবনে। অনেক সময় শিশুরা এরকম পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে না। তাই জীবনযাত্রার নতুন যাত্রায় তারা নানারকম সমস্যার সম্মুখীন হতে পারে। এরকম পরিস্থিতিতে অভিভাবক হিসেবে বিশেষ ভূমিকা থাকে। সেই ব্যাপারেই পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানী জ্যাজমিন ম্যাকয়। জেনে নিন, ছোট শিশুর পিতা-মাতা হিসাবে আপনার করণীয়-

শিশুদের জীবনে যখন পরিবর্তন আসতে শুরু করবে তখন তাকে সারাদিনে কি কি হতে পারে এবং করতে হবে সেই সম্পর্কে পরিষ্কার ধারণা দিন। যেমন, প্রথম দিন স্কুলে যাওয়ার সময় সারাদিনের রুটিন তাকে বুঝিয়ে বলুন। এতে তারা মানসিকভাবে প্রস্তুত হতে পারে।

জীবনে হঠাৎ পরিবর্তন শিশুদের জন্য অস্বস্তিকর হতে পারে। তারা মানসিকভাবে বিষাদগ্রস্থ বা হতাশাগ্রস্থ হতে পারে। এসময় ‍শিশুদের সাথে মানসিক সম্পর্ক স্থাপন করুন এবং সাহস জোগাতে সাহায্য করুন। ছোট বলে শিশুদের আবেগকে অবহেলা করা উচিৎ নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025