শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতের আসল কর্তা কি আম্বানি: প্রশ্ন ইলন মাস্কের ফ্যাসিবাদী আমলে খাতায় না লিখলেও পাসের নির্দেশ দেওয়া হয়েছিল: রিজভী পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪ ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: স্থানীয় সরকারমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী আবরার ফাহাদকে হত্যার মাধ্যমে পুরো জাতিকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল :রুহুল কবীর রিজভী

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি

দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী থানার উদ্যোগে এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজলের তত্ত্বাবধানে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সহযোগিতায় ৫ নম্বর ওয়ার্ডের আদর্শনগর আবাসিক এলাকায় মশক নিধনের লক্ষ্যে মশার ওষুধ স্প্রে করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদমাহ ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন এবং সাংবাদিক কলোনি ওয়ার্ড সভাপতি মো. লোকমান হোসেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি পরিবার ও নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজল বলেন, নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় ওয়ার্ডে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন ড্রেন ময়লায় পরিপূর্ণ হয়ে পড়েছে এবং সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে। এ পরিস্থিতির উন্নয়নে তিনি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবি জানান।

একই সঙ্গে তিনি সিটি করপোরেশনকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এলাকাভিত্তিকভাবে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজল জামায়াতে ইসলামীর নিজস্ব ফগার মেশিন ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকায় মশার ওষুধ স্প্রে করেন।

জনবান্ধব এ কর্মসূচিতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025