মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ১

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের পুলিশ লাইনের সংলগ্নে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক শাহাজান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাজান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে এবং কলেজ শিক্ষক ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দামড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শাহজান আলী মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা যাওয়ার পথে পুলিশ লাইন সংলগ্ন পৌছাই। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সে পাক রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয।

চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে একটি ট্র্যাক্টরকে সাইট দিতে গিয়ে নিজেই মোটরসাইকেল থেকে পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে শাহজাহান আলী নামে এক ব্যক্তি নিহত হয়। তিনি আরো বলেন, তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025