সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
অপমান করতেই সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের মাথায় নিরাপত্তা হেলমেট পরানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারের মধুবাগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর মেজর (অব.) আখতারুজ্জামান। তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অপনাম করতেই আদালতে নেওয়ার সময় তার মাথায় হেলমেট পরানো হয়েছে।
মেজর আখতারুজ্জামানের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, ‘আপনি শুধু জামায়াতের নন, ভুক্তভোগী নির্যাতিত সমস্ত মানুষের নেতা।’
গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। এরপর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের নামে মামলা করা হয়।
পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল প্রিজনভ্যানে করে ঢাকার সিএমএম আদালতে নেওয়ার সময় আখতারুজ্জামানের মাথায় নিরাপত্তা হেলমেট পরানো হয়। কখন নিরাপত্তা হেলমেট খুলে ছুড়ে ফেলে নিচে নামেন তিনি।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় দরজায় দাঁড়িয়েই হেলমেট পড়ায় আপত্তি জানিয়ে তিনি বলেন, ‘আমি হেলমেট পড়বো না। আমাকে অন্যায়ভাবে-অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগ না। হালের হেলমেট এখন আওয়ামী লীগের ফ্যাশন হয়েছে। আমাকে হাতকড়া পরান।’ পরে দায়িত্বরত পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পড়ান।