সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন, খুলনা বিভাগে তিনজন ও ময়মনসিং বিভাগে একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫১৪ জন। এরপর খুলনা বিভাগের ৩৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন ও রাজশাহী বিভাগে ২২৪ জনসহ বাকিরা অন্যান্য বিভাগে আক্রান্ত হয়েছেন।