সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের রাপসা বাজার গ্রামের আমিনুর ইসলামকে (৩৯) পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই নাজমুলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রন্ত নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেলে সংঘবদ্ধ লোকজন আমিনুরের উপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারপিট করে পা ভেঙ্গে দেয়া হয়। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। রোববার ভোর রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025