মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

রংপুরে ২১ কেজি ওজনের কালো পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের কালো পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে, এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান রবিবার বিকেল সাড়ে ৩টায় পীরগাছা কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের রজব আলী বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। রজব আলী ফকিরা গ্রামের ফজর আলীর পুত্র।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রজব আলীর বাড়িতে তল্লাশী করে বসতঘরের খাটের নিচ থেকে কালো পাথরের ২১ কেজি ২’শ গ্রাম ওজনের একটি কালী মূর্তি এবং এর একটি ভগ্ন খন্ডাংশ উদ্ধার করা হয়। প্রতœতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে পাচার চেষ্টার অপরাধে রজব আলীকে গ্রেফতার করা হয়।এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে রজব আলী বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতœসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রতœবস্তু চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025