সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবো না: পাকিস্তানকে মোদীর হুমকি

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের আচরণের ওপর।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত কোনো ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না।

 প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটি যুদ্ধের যুগ নয়, কিন্তু এটি সন্ত্রাসের যুগও নয়।

 

তিনি বলেন, পাকিস্তানের কর্মকাণ্ডের ওপর ভারত নজর রাখছে। কাশ্মীর প্রসঙ্গে কোনো আলাপ হবে না। তবে তা যদি হয়, সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ে, তাহলে কথা হতে পারে।

২২ মিনিটের এই ভাষণে মোদী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একদিন এটি (সন্ত্রাস) নিজেরাই তোমাদের ধ্বংস করে দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025