বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সখীপুরে মাদক বিক্রির সময় যুবক আটক, কারাদণ্ড তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল শ্রমিকদের বেতন কাঠামো দ্রুত পুনর্বিন্যাসের আহ্বান শফিকুর রহমানের এইচএসসির ‘সম্পূরক’ পরীক্ষা ১ ডিসেম্বর পোশাক শিল্পে সহিংসতা পরিকল্পিত, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী বালু উত্তোলনের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ২ ইরান আত্মসমর্পণ করবে না, যুদ্ধ এড়ানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রের: গালিবাফ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

সখীপুরে মাদক বিক্রির সময় যুবক আটক, কারাদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে মাদক বিক্রির সময় নিলয় (২২) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত নিলয় উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গলিয়া গ্রামের ইমান আহমেদের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিক্রির সময় নিলয়কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025