মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনের দিনেই ইরানে মার্কিন হামলার খবর, কেশম দ্বীপে বিস্ফোরণ বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ বিভিন্ন দেশের সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’ ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ২২৩ টাকা বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, ধাক্কায় প্রাণ গেল যুবকের

কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

উচ্চ আদালত থেকে জামিনের পর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের কাছে আসে। এরপর দাপ্তরিক কার্যক্রম শেষ করে আজ সকাল ১০ টায় আখতারুজ্জামানকে কারামুক্ত করা হয়েছে।’

আখতারুজ্জামান রঞ্জনের আইনজীবী দলের সদস্য আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, গত রবিবার হাই কোর্ট আখতারুজ্জামানের জামিন মঞ্জুর করেন।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করে। সোমবার আদালত ‘নো অর্ডার’ দেন। ফলে হাই কোর্টের দেওয়া জামিন বহাল থাকে। সেই আদেশের পর প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে মঙ্গলবার সকালে আখতারুজ্জামান মুক্তি পান।

এর আগে গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামান রঞ্জনের বাকবিতণ্ডার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় পরদিন ২ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025