সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, ধাক্কায় প্রাণ গেল যুবকের ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে সড়ক অনেক হয়েছে ধানাই-পানাই, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন: পাটওয়ারী ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন?-সাদিক কায়েম গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির আল্লাহর সাহায্য লাভের উপায় কী?-ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর হামলা চালালে ‘অভাবনীয় জবাবের’ হুঁশিয়ারি ইরানের খুলনায় তাঁতি দল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিললো যুবকের মরদেহ

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

পোশাকশিল্পের অস্থিরতার ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ওই পোস্টে জামায়াত আমির লেখেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।

তিনি আরও লেখেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

এরইমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেষে তিনি লেখেন, শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025