রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিললো যুবকের মরদেহ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তিনি ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বিকেলে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া যুবকের নাম মো. রাহাত (২৫) এবং তার বাবার নাম মৃত রেজাউল। তার পরিচয় সম্পর্কে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় গিয়ে রাহাত নামের এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’এসআই মাহমুদুল আরও বলেন, ‘স্থানীয় লোকদের মুখে জানতে পারি, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত ছিলেন এবং ওই এলাকায় থাকতেন। আমাদের ধারণা, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025