শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মন্নান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার আটগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে ওই জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।