শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম :

যমুনায় নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজের তিন দিন পর বাল্কহেডের কর্মচারী সবুজ সরকারের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নোয়াখালীর চর জব্বর গ্রামের খোকনের ছেলে।

যমুনা সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সবুজ দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর একটি পয়েন্টে বাল্কহেডের কর্মচারী হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে তিনি ওই বাল্কহেড থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর শুক্রবার বিকেলে ইকোপার্ক এলাকায় তার লাশ ভেসে ওঠে।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মিঠু সেখের ছেলে শিশু শিক্ষার্থী জুনায়েদ (১০) শুক্রবার দুপুরে স্থানীয় ফুলজোড় নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে যায়। এ সময় সে নিখোঁজ হলেও অন্যরা তীরে উঠে আসে। তবে তার সন্ধান এখনো পাওয়া যায়নি।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে নদীতে নিখোঁজ শিশু জুনায়েদকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে অভিযান চালিয়েও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025