Editor Panel
- ৩০ অক্টোবর, ২০২৬ / ১৯ Time View
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা মূল্যের অবৈধ জাল, বোট ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৯টি জেলায় পরিচালিত এ অভিযানে ৫৭০ কেজি মা ইলিশ, ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল, ৪টি বোট এবং ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযান চলাকালে মোট ২১২টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতটি জাহাজ, উল্লেখযোগ্যসংখ্যক বোট ও কন্টিনজেন্টের পাশাপাশি সামুদ্রিক টহল বিমান দিয়ে আকাশপথে নজরদারি চালানো হয়।
অভিযানে জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় দান করা হয়। এ ছাড়া জব্দ করা বোটগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।