শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। তারা গ্রাম-গঞ্জে সব জায়গায় কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছপা হটলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি।

সেজন্য আমাদের সবার আনসার বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত। ‘ 

আজ বুধবার দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না।

 

‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যতদিন ডেভিল থাকবে, ততদিন পর্যন্ত এ অপারেশন চলবে। এর সফলতা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবে। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025