বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

বনানীতে সিসা লাউঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ২

রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে র‌্যাব-১ এর একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান। তিনি জানান, হত্যার পর দুই আসামি কুমিল্লায় পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার দুপুরে উত্তরা র‌্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত সিসা লাউঞ্জটির দ্বিতীয় তলার সিঁড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রাব্বি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন।

পুলিশের ধারণা, আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরেই রাহাতকে হত্যা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, রাহাত তার পূর্বপরিচিত কয়েকজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025