বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংশোধনের চেষ্টা ফ্যাসিবাদের লক্ষণ: দিলারা চৌধুরী উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে রেকর্ড আসনের পথে আরব দল, হতে পারে ‘কিংমেকার’

যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে একদিনে দুইজনকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এক যুবককে পিটিয়ে এবং সন্ধ্যায় ধলপুর সিটি গলির পাশে দুর্বৃত্তদের গুলিতে এক তরুণ নিহত হন।

বিবিরবাগিচা এলাকায় নিহত যুবকের নাম নিশাত (২৭) এবং ধলপুর সিটি গলিতে নিহত তরুণের নাম মারুফ হোসেন দুখু (২০)।

মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জেরে বিবিরবাগিচা এলাকায় পিটিয়ে গুরুতর জখম করা হয় নিশাতকে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নিশাতের বোন শারমিন আক্তার বলেন, আমার ভাই পেশায় পিকআপচালক। গতকাল সকালে বিবিরবাগিচা ৪ নম্বর গেট এলাকায় আমার ভাইকে পিটিয়ে জখম করা হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার ভাই মারা যায়।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম মহসিন। ঢাকায় যাত্রাবাড়ীর বিবিরবাগিচা সুতিখালপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতো আমার ছোট ভাই। তার এক সন্তান রয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে মারুফ হোসেন দুখু নামে এক তরুণকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট।

নিহত দুখুর স্ত্রী মিম বলেন, আমার স্বামী সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল ফ্যাক্টরিতে কাজ করতেন। সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফিরছিলেন তিনি। পথে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

কান্নাজড়িত কণ্ঠে মিম বলেন, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা কী কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করলো সে বিষয়টি বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025