বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল:জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু চাঁদপুরে ৩৩ হাজার মিটার কারেন্ট জালসহ আটক ৪০ জেলে রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের নির্বাচনে রেকর্ড আসনের পথে আরব দল, হতে পারে ‘কিংমেকার’ শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ বান্দরবানে বজ্রপাতে শিশুসহ নিহত ২ লগি-বৈঠা হামলার বিচার চেয়ে চট্টগ্রামে জামায়াতের সমাবেশ বুধবার

রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিটি লিটনের ডান হাতে লাগে।

পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

লিটন জানান, আদালতে হাজিরা শেষে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি অটোরিকশা তাদের পথরোধ করে। অটোরিকশা থেকে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে। এ সময় তার সঙ্গে থাকা হাসুর পেট ঘেঁষে একটি গুলি চলে গেলেও তিনি অক্ষত রয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, গুলিটি লিটনের হাতের মাংসে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, “বিষয়টি তদন্তাধীন। আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে তল্লাশি ও তদন্ত চলছে। ভুক্তভোগী হাসপাতালে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।”

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025