সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
মাগুরা সদরে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বালিয়ার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো পারলা বেলতলা এলাকার বাসিন্দা অন্তর বিশ্বাসের ছেলে ইছালী বিশ্বাস (১০) এবং একই এলাকার ইমন বিশ্বাসের ছেলে মুজাইফা (৯)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দক্ষিণে আয়নাল মোল্লার পুকুরপাড়ে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ চেষ্টার পর দুই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।