Editor Panel
- ২৩ অক্টোবর, ২০২৬ / ১৬ Time View
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নুর আমিন ফকির (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ নুর আমিন দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
নুর আমিনের বন্ধু সাব্বির জানায়, দুপুরে তারা চার বন্ধু একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। সবার কাছে যানবাহনের টায়ার ছিল। সাঁতার কাটার সময় নুর আমিন টায়ার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে ভেসে যায়। তারা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে অন্যদের উদ্ধার করেন।
তবে নুর আমিনের সন্ধান পাওয়া যায়নিগোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর ১টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে নুর আমিন নামে এক শিশু ডুবে যাওয়ার খবর পান তারা। এরপর উদ্ধার অভিযান শুরু করা হয়।
তিনি আরও জানান, শিশুটির সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।