শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় গোসলে নেমে শিশু নিখোঁজ বরিশালে ২ হাজার ৩৫ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অনিয়ন্ত্রিত বিকাশ মানবসভ্যতার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন গুগলের ‘ডিপমাইন্ড’ প্রকল্পের সাবেক এক বিজ্ঞানী। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এআই প্রযুক্তির লাগামহীন উন্নতির ফলে মানবজাতি বিলুপ্ত হওয়ার অন্তত এক-তৃতীয়াংশ শঙ্কা রয়েছে। ‘ইন্টেলিজেন্স এক্সপ্লোশন’ বা বুদ্ধিমত্তার চরম বিস্ফোরণ ঠেকাতে তিনি সরকারগুলোকে তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ভারতে আয়োজিত ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এ অংশ নিয়ে এআই নিরাপত্তা গবেষক অ্যালেক্স টার্নার এসব কথা বলেন।

তিনি জানান, মানবসভ্যতা ধ্বংসের এই শঙ্কা কোনো আনুষ্ঠানিক গাণিতিক মডেল নয়, বরং এটি তার দীর্ঘ অভিজ্ঞতাপ্রসূত একটি অনুমান। টার্নার বলেন, বিপুল পরিমাণ তথ্যের সাহায্যে এআই এমনভাবে তৈরি করা হচ্ছে, যার অভ্যন্তরীণ কাজের প্রক্রিয়া খোদ নির্মাতাদেরও পুরোপুরি জানা নেই। ফলে এটি এমন সব লক্ষ্য নির্ধারণ করতে পারে, যা মানুষের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে।টার্নারের বড় উদ্বেগের জায়গা হলো, আধুনিক এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে এবং বিভিন্ন সিস্টেমে প্রবেশ করতে সক্ষম।

তিনি জানান, কিছু এআই এজেন্ট পরীক্ষায় প্রতারণা করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা বন্ধ হওয়ার পর সংঘবদ্ধভাবে কাজ করেছে। টার্নার মনে করেন, এ ধরনের সাইবার দুর্বলতা ব্যবসা ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।এই পরিস্থিতিতে এআই কোম্পানিগুলোর নিজস্ব নজরদারির ওপর ভরসা না করে স্বাধীন পরিদর্শকের মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপর জোর দেন এই গবেষক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সঙ্গে চুক্তির জেরে নৈতিকতার প্রশ্নে গুগল ডিপমাইন্ড ছাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্যিক চাপে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নৈতিক অবস্থান থেকে সরে আসে।

তবে টার্নার এখনো আশাবাদী। তার মতে, বড় পরিসরে অত্যাধুনিক এআইয়ের উন্নয়ন কিছুটা ধীর করে ছোট প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারিক কাজে লাগানোর সুযোগ দিলে মানবজাতি নিরাপদে এই প্রযুক্তির সুফল ভোগ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025