শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় গোসলে নেমে শিশু নিখোঁজ বরিশালে ২ হাজার ৩৫ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা

বরিশালে ২ হাজার ৩৫ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের মো. মোনাছেফ আলীর ছেলে বেল্লাল হোসেন রাতুল (২৮) ও তার স্ত্রী লামিয়া আক্তার (২৬)।

পরিদর্শক লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর কাশিপুর ফিশারি রোডের একটি ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ১ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি ও এয়ারপোর্ট থানায় স্বামী-স্ত্রীকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রাতুল আগে সেনাসদস্য ছিলেন। মাদক সেবন ও বিক্রিতে জড়িত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি। এর আগে গত মার্চ মাসেও ইয়াবাসহ তাঁকে আটক করেছিল কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

ওই ঘটনায় করা মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025