বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

খুলনায় তরুণীকে গুলি করে হত্যা

খুলনায় এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম খুশি (২৪)। মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খুশি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে। তার স্বামীর নাম সুমন সরদার।

অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় খুশি তার মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মিরাজ নামের ওই যুবক এসে খুশির মাকে সালাম দিয়ে কথা বলা শুরু করেন।

কথা বলার একপর্যায়ে পিস্তল বের করে খুশির মাথায় ও শরীরে গুলি করেন তিনি। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের অভিযান ও তদন্ত দুটোই চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025