বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির

বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও মোংলা বন্দরের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এ অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর। সফরে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপটারযোগে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে রওনা হবেন আকরাম পয়েন্টের উদ্দেশে। সেখানে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করবেন তিনি।

সফরের পরবর্তী পর্যায়ে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে বাংলাদেশ নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া তিনি মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া গেলে এ অঞ্চলে শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়লে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পথও প্রশস্ত হবে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মোংলা নদীসংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বন্দরকেন্দ্রিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পায়নের উদ্যোগ আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025