বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সাজেকের ঘটনা নিয়ে ভুয়া গোয়েন্দা তথ্যের অভিযোগ আনলেন জামায়াত আমির

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

তিনি আরও লেখেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025