সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বান্দরবানে বজ্রপাতে শিশুসহ নিহত ২

বান্দবানের লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার ফাঁসিয়াখালি হেডম্যানপাড়া ও বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর হ্লাথুই পাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ড বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মং প্রু মারমা বাড়ি যাচ্ছিলেন। পথে হেডম্যানপাড়ার কাছাকাছি পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অন্যদিকে শিশু সজিব নিজ বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বজ্রপাত দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025