শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ, শেকৃবিতে ছাত্রদল নেতা বহিষ্কার কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: সাইফুল আলম এমপি আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

 

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখানে ইউরেকা ভবনের সপ্তম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা তাৎক্ষণিক জানা যায়নি।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তথ্যটি নিশ্চিত করে সংস্থাটির বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মেহেদী জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে জামালখান ইউরেকা ভবনের সপ্তম তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনের সপ্তম তলার জানালা দিয়ে আগুন দেখা যায়। তবে ওপরের দুইটি ফ্লোর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

এতে আশপাশের ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষের ভিড় জমে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থে সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025