শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে ফরিদপুরে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০ আমানত রক্ষায় যে সওয়াব পাওয়া যায়: মিজানুর রহমান যমুনায় নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ সিরাজদিখানে রেললাইনের পাশে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার উত্তাল সাগর, বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার জেলে প্রধানমন্ত্রীর জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ, সম্পর্ক পৌঁছাল নতুন উচ্চতায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬ প্রতীক নিয়ে বিকেল ৩টায় ইসিতে যাচ্ছে এনসিপি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আজ রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতিনিধি দল।

এদিকে, রাজনৈতিক দল হিসেবে প্রতীক পছন্দ করতে এনসিপি নেতাদের মতামত নেওয়া হয়েছে। মূলত গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা হয়।

দলটির সূত্র বলছে, অধিকাংশই ‘মুষ্টিবদ্ধ হাত’ কে দলটির প্রতীক হিসেবে দেখতে চেয়েছেন। যেটি চব্বিশের গণঅভ্যুত্থান এবং জাতীয় ঐক্যবদ্ধতাকে প্রস্ফুল্ল।এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী, নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

নির্বাচনী প্রতীকের প্রশ্নে তিনি জানান, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দেয় কমিশন।

এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেয় দলটি। পরে ইসি ২২ জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025