শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ কলকাতায় গ্যাস কিনতে লাগে হাজার টাকা, বাংলাদেশে ২৫০০: আখতার শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে ফরিদপুরে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০ আমানত রক্ষায় যে সওয়াব পাওয়া যায়: মিজানুর রহমান যমুনায় নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ সিরাজদিখানে রেললাইনের পাশে অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার উত্তাল সাগর, বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার জেলে প্রধানমন্ত্রীর জাপান সফর অত্যন্ত ফলপ্রসূ, সম্পর্ক পৌঁছাল নতুন উচ্চতায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিরপুরে ছাত্রলীগের ৪ কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- শুক্কর (১৯), জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।

শনিবার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মিরপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশে এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে পৌঁছায় মিরপুর মডেল থানার একটি টিম। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয় হয় বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশ্যে স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025