মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওয়ানা হন।

প্রধান উপদেষ্টার কাতার সফর উপলক্ষে সোমবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২২ ও ২৩ এপ্রিল কাতারে আর্থনা সম্মেলনে যোগ দেবেন তিনি। কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে।

এ সফরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাচ্ছেন।

কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি আছে। সেজন্য জ্বালানি নিয়ে আলাপ-আলোচনা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025