মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

১০৭৯ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এমপি মহিউদ্দীন মহারাজের নামে মামলা

কাজ না করে বিভিন্ন প্রকল্পের মোট এক হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সংক্রান্ত পৃথক ৮ মামলায় পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।

পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আসামিদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে দুদক সূত্রে জানা যায়।

 

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ না করে মোট এক হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

মামলায় পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার এবং মেসার্স হরিণপালা ট্রেডার্সের মালিক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025