মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

এনআইডি সংশোধন নিয়ে ইসি সচিবের কড়া নির্দেশনা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে কড়া নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে সব এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করতে হবে কর্মকর্তাদের।

বুধবার (১৬ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ এনআইডি বিভাগের পরিচালককে এই নির্দেশনা দিয়েছেন।

 

নির্দেশনায় বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ২৪ এপ্রিলে মধ্যে; ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরিভুক্ত আবেদন ৩১ মে’র মধ্যে নিষ্পত্তিকরণসহ জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন ও আবেদন আগামী ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।ইসি কর্মকর্তারা বলছেন, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল। এর মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এছাড়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি। এর মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসেবে ২০১১ এ পর্যন্ত চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025