মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

মার্চ ফর গাজা কর্মসূচিতে শরবত-পানি-খেজুর-বিস্কুট বিতরণ

ফিলিস্তিনের পক্ষে সংহতি ও গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে আসা লোকজনের মধ্যে শরবত, পানি, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর মৎস ভবন ও শাহবাগ এলাকায় পিকআপ, ভ্যানগাড়ি ও রিকশায় করে শরবত বিতরণ করতে দেখা গেছে।

শিল্পকলা একাডেমির সামনে শরবত বিতরণ করতে দেখা গেছে মীরহাজীরবাগ এলাকা থেকে আসা মুস্তাফিজুর রহমানকে। তিনি বলেন, যারা ফিলিস্তিনের অসহায় জনগণের প্রতি সংহতি জানাতে এসেছেন এবং ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন গরমে তাদের কষ্ট লাঘব করতে আমরা পানি, স্যালাইন, বিস্কুট বিতরণ করছি।

মৎস ভবন এলাকায় পিকআপে করে শরবত বিতরণ করেছেন সেগুনবাগিচা ইমাম ও খতীব সমিতি। একটু সামনে আগালেই বড় পিকআপে করে খেজুর বিতরণ করেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025