মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

অজ্ঞান পার্টির খপ্পরে লাখ টাকা খোয়ালেন ফ্লেক্সিলোড কর্মচারী

রাজধানীর রমনা থানাধীন শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হোসাইন ইসলাম লিমন (২৩) নামে এক ফ্লেক্সিলোড কর্মচারী। এসময় তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।

লিমনকে হাসপাতালে নিয়ে যাওয়া সৈকত জানান, লিমন ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ফ্লেক্সিলোডের দোকানের কর্মচারী। রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তারা দুজনই সেগুনবাগিচার একটি বাসায় রুমমেট হিসেবে থাকতেন ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিল্পকলা একাডেমী এলাকা থেকে অসুস্থ অবস্থায় একজনকে জরুরি বিভাগে নিয়ে এলে পাকস্থলি ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির কাছে এক লাখ ২০ হাজার টাকা ছিল বলে জানা গেছে। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025