মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রাথমিকভাবে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার।

শুক্রবার বিমসটেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে এ কথা জানিয়েছে।

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় দফায় মিয়ানমারকে এই তালিকা দেয় বাংলাদেশ। আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য চূড়ান্ত যাচাই-বাছাই চলছে, যাদের নাম ও ছবির অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পার্শ্ববর্তী দেশটি।

 

বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার তাদের মধ্যে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

মিয়ানমার জানিয়েছে, তালিকাভুক্ত বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে।

ড. খলিলুর রহমান মিয়ানমারে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেন, এবং তিনি বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025