বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

চীন সফর ঐতিহাসিক: মধ্যমণি ছিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চারদিনের রাষ্ট্রীয় সফর ছিল ঐতিহাসিক।

তিনি বলেন, সফরের দ্বিতীয় দিনে ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন-২০২৫ -এ যোগদান করেন। এ সম্মেলনের মধ্যমণি ছিলেন অধ্যাপক ইউনূস।

আজ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বোয়াও সম্মেলনকে ডেবোস অব দি ইস্ট বলা হয়। এখানে এশিয়ার শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ, যেমন- রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসাররা যোগ দেন। এশিয়ার লিডারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মেলন। চীনে অনুষ্ঠিত এ সম্মেলনের এবারের মধ্যমণি ছিলেন প্রধান উপদেষ্টা।২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এরসঙ্গে ঐতিহাসিক মিটিং হয়। এছাড়াও তিনি বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025