মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

থানায় অবস্থানকালে মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি তেজগাঁও থানায় অবস্থান করছিলেন।এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে জানান, এমপি মাহমুদা মিতু রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এ সময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025