শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
বাচ্চাসহ ছয়-সাতজন মানুষের বসবাস এবং একাধিক গবাদিপশু থাকা একটি বাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ সমালোচনা করেন। একই সঙ্গে বাড়িতে হামলার ঘটনাকে শর্ট সার্কিটের ফলাফল হিসেবে ব্যাখ্যা করার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাচ্চাসহ ৬/৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলো স্বরাষ্ট্র মন্ত্রী! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তুপকে বলে দিলেন শর্ট সার্কিটের ফলাফল!’
তিনি লেখেন, ‘আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।
আরও লেখেন, ‘যাইহোক, এই স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমিও কোন জবাব চাই না। কিন্তু আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থক সহনাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই, আমার বিশ্বাস এই হামলা লীগের কুকুররা করেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন।’
তিনি লেখেন, ‘আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয় তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত? ছিহ।’