শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ নিহত, পরিচয় মেলেনি সংসদে দাঁড়িয়ে আমার বসতবাড়িকে পরিত্যক্ত ঘোষণা দিলো স্বরাষ্ট্রমন্ত্রী!-নুসরাত তাবাসসুম ময়মনসিংহে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল শ্রমিকের মোটরসাইকেল দুর্ঘটনা: দুই বন্ধু সাদিক-রাহাতের পর চলে গেল রাব্বিও গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই :সংসদে ডা:শফিকুর রহমান স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে

সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ নিহত, পরিচয় মেলেনি

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হতভাগ্য ওই বৃদ্ধের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। খবর পেয়ে পুলিশ বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরের দিকে মরদেহটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এখনো নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে দুটি বাটি, জামাকাপড় ও একটি তেলের বোতল পাওয়া গেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025