মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুর থাবায় ঝরল ৮ প্রাণ সিরাজগঞ্জে যমুনা নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

২৪ ঘণ্টায় ডেঙ্গুর থাবায় ঝরল ৮ প্রাণ

মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে প্রাণ গেল আটজনের।

একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।

এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭৪ জনে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে গেল ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

সেই হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোই অনেক বেশি। মৌসুম পেরোলেও কমছে না রোগটির প্রকোপ। যা আতঙ্ক সৃষ্টি করেছে দেশজুড়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025