সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর নৌকাঘাট এলাকা থেকে আব্দুস সালাম (৫২) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

নৌ পুলিশ ফাঁড়ির ওসি রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলের দিকে আব্দুস সালাম শখের বশে যমুনা নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে যান। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

সোমবার সকালে নৌকাঘাট এলাকায় তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025