রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নিত্যপণ্য ও এলপিজি সিলিন্ডারের দাম বাড়ার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

এলপিজি সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের হয়।

মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের নোটিশে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকাবাসীসহ হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ঢাকাবাসীসহ সারা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জনদুর্ভোগ নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার ঐক্যবদ্ধ জনগণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করবে।তিনি আরও বলেন, সরকারের কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে পা না দিয়ে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দলের আন্দোলন আরও বেগবান করতে হবে। আগামী দিনে সরকারের যে কোনো অগণতান্ত্রিক ও গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025