শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পোশাকশিল্পের সংকট নিরসনে ১৫ দফা দাবি জামায়াতের ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার হবিগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক তুচ্ছ ঘটনায় কিশোরগঞ্জের দুই উপজেলায় সংঘর্ষ, আহত শতাধিক সখীপুরে মাদক বিক্রির সময় যুবক আটক, কারাদণ্ড তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল শ্রমিকদের বেতন কাঠামো দ্রুত পুনর্বিন্যাসের আহ্বান শফিকুর রহমানের এইচএসসির ‘সম্পূরক’ পরীক্ষা ১ ডিসেম্বর পোশাক শিল্পে সহিংসতা পরিকল্পিত, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী বালু উত্তোলনের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গুলিবিদ্ধ ২

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এক বিবৃতি তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রত্যয়ে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে তৎকালীন ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় আরও সুদৃঢ় হয়।

শফিকুর রহমান বলেন, বর্তমান সময়েও দেশ ও জাতি নানা ধরনের রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

একই সঙ্গে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025