শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ নিহত, পরিচয় মেলেনি সংসদে দাঁড়িয়ে আমার বসতবাড়িকে পরিত্যক্ত ঘোষণা দিলো স্বরাষ্ট্রমন্ত্রী!-নুসরাত তাবাসসুম ময়মনসিংহে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল শ্রমিকের মোটরসাইকেল দুর্ঘটনা: দুই বন্ধু সাদিক-রাহাতের পর চলে গেল রাব্বিও গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই :সংসদে ডা:শফিকুর রহমান স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে

ময়মনসিংহে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল শ্রমিকের

ময়মনসিংহ নগরে সহকর্মীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন শ্রমিক মো. রানা (২২)। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের চর কালিবাড়ি এলাকায় টোলপ্লাজা সংলগ্ন একটি বোতলের কারখানায় কাজ করতেন রানা ও মুখলেস (২২)। বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় উত্তেজিত হয়ে মুখলেস রানাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন রানা। এ সময় স্থানীয় লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রানা ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি নগরের চর কালিবাড়ি এলাকায় টোলপ্লাজা সংলগ্ন ওই বোতলের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযুক্ত মুখলেসও একই কারখানার শ্রমিক।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মুখলেসকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025