শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ নিহত, পরিচয় মেলেনি সংসদে দাঁড়িয়ে আমার বসতবাড়িকে পরিত্যক্ত ঘোষণা দিলো স্বরাষ্ট্রমন্ত্রী!-নুসরাত তাবাসসুম ময়মনসিংহে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল শ্রমিকের মোটরসাইকেল দুর্ঘটনা: দুই বন্ধু সাদিক-রাহাতের পর চলে গেল রাব্বিও গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই :সংসদে ডা:শফিকুর রহমান স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে

মোটরসাইকেল দুর্ঘটনা: দুই বন্ধু সাদিক-রাহাতের পর চলে গেল রাব্বিও

প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মাদরাসার ছাত্র তিন বন্ধু। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় দুজন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল আরেক বন্ধু। সন্ধ্যার দিকে তিনিও মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তিন বন্ধু সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭) স্থানীয় একটি ফাজিল মাদরাসার ১০ শ্রেণির ছাত্র। প্রাইভেট পড়া শেষে একটি মোটরসাইকেলে করে তারা বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আগেই সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়। শুনেছি আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। একই প্রক্রিয়ায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025